মালদা

বাংলা নববর্ষের সকালে সাদুল্লাপুর শ্মশানে সাফাই অভিযান

বাংলা নববর্ষের সকালে সাদুল্লাপুর শ্মশানে সাফাই অভিযান চালাল সত্য সাঁই বাবা নামে এক বেসরকারি সংস্থার মালদা জেলা শাখা। এদিন সংস্থার কর্মীরা মালদা জেলার সাদুল্লাপুর শ্মশানে হাজির হয়। সেখানে যত্রতত্র জমে থাকা ময়লা আবর্জনা তুলে ফেলে সংস্থার সদস্যরা। শুধু তাই নয় নদীতে জমে থাকা শ্যাওলা কচুরিপনা তুলে ফেলা হয়। এছাড়া মৃতার পরিবার বর্গের ফেলে যাওয়া নোংরা আবর্জনা পুড়িয়ে ফেলে জল ছিটিয়ে শ্মশাঙ্কে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন ওই বেসরকারি সংস্থার সদস্যরা।

https://www.youtube.com/embed/moVucAKo9R8